⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

HTML tutorial

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সারে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, শেরপুর সেনা ক্যাম্পের মেজর মাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির উপঅধিনায়ক মিজানুর রহমান প্রমুখ।

তাঁরা তাদের বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন।

এছাড়াও সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কমিটির অন্যান্য সদস্যগণ বিস্তর আলোচনা করেন ।

সভায় জেলার সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সেইসাথে শহরের যানজট নিরসন, নিয়মিত বাজার মনিটরিং, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করা হয়।

HTML tutorial

Leave a Reply