⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

HTML tutorial

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র হতে আসা ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণ কর্মশালা শেরপুরের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর বিকেলে শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় শুরুতেই শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শেরপুর জেলা এবং জেলা পুলিশের ওপর নির্মিত একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, জনবল কাঠামো, এবং সার্বিক কার্যক্রম ও সাফল্যের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।

প্রশিক্ষণে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা-সহ জেলা পুলিশের কর্মকর্তা ও ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমের সকল প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম পুলিশ বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারণা ও তাঁর অভিজ্ঞতালব্ধ বক্তব্য উপস্থাপন করে বলেন, দেশ ও জাতির কল্যাণে সকলে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। সততার সাথে দাঁয়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগনের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে। নানা কারণে পুলিশে গৌরব ম্লান হয়েছে। এখন আমাদের সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে।

HTML tutorial

Leave a Reply