⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ড. ইউনূস বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নেমে আসবে মহাবিপর্যয়: প্রেস সচিব

HTML tutorial

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘ড. ইউনূস বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর না হলে জাতির জন্য নেমে আসবে মহাবিপর্যয়।’

আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। এর আগে একই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান এখনই সংশোধন করতে হবে এমন কোনো কথা নেই।

সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় উপস্থিত হন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এসময় ৫ আগস্ট পরবর্তী দেশের সংবিধান সংস্কার, বিচার ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নানা সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন বক্তারা। তুলে ধরেন নির্বাচনী মাঠ পর্যায়ের নানা অসঙ্গতি। সরকারের প্রতি নির্বাচন কেন্দ্রিক পরামর্শ ও বিভিন্ন দাবি-দাওয়ার কথাও জানান বক্তারা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে বলতে শুনলাম, সিসিটিভির ব্যাপারে তারা নাকি রাজি হচ্ছে না। কেন হচ্ছে না? সিসিটিভি ফুটেজ থাকা উচিত।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, ‘যেগুলো নোট অব ডিসেন্ট আছে, সেগুলো বাস্তবায়ন কীভাবে হবে? এই নোট অব ডিসেন্টের মীমাংসা কী? আমরা যেগুলোতে একমত হতে পারছি না, সেগুলোর মীমাংসা কী? জনগণ সেটার মীমাংসা করবেন, এর বাইরে তো অন্য কোনো পথ নাই।’

জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘ভাইস-চ্যান্সেলরের সামনে যখন কোনো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টেবিল চাপড়ায়। আপনি-আমি তো নিশ্চিত থাকতে হবে যে, তাহলে প্রিজাইডিং অফিসারের সামনে আমি গিয়ে টেবিল চাপড়ে তার ওখান থেকে ব্যালট বাক্স নিয়ে আসব।’

আলোচনা সুষ্ঠু না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সংবিধান এখনই সংশোধনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান সময়ের জন্য চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জটা কী? আমরা এখনও ফ্যাসিবাদ বিলুপ্ত হলেও গণতন্ত্রের ব্যাপারে নিজেদের মধ্যে ঐক্যমত হতে পারিনি।’

এ সময় প্রধান উপদেষ্টার উদ্বৃতি দিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতির জন্য মহাবিপর্যয় নেমে আসবে।

প্রেস সচিব বলেন, ‘চিফ অ্যাডভাইজার বারবার বলছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এ বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট। এবং এটার কোনো ব্যত্যয় হবে না এবং কোনোভাবে কেউ এটার ব্যত্যয় করার চেষ্টা করলে এটা হবে জাতির জন্য একটা মহাবিপর্যয়।’

সম্প্রতি ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রত্যাশাও জানান শফিকুল আলম।

HTML tutorial

Leave a Reply