⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ভোড়ে যে একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

HTML tutorial

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টায় গুয়াকিলের এস্তাদিও মনুমেন্টাল ব্যাংকো পিচিঞ্চা স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ ম্যাচে লিওনেল মেসি থাকছেন না। ইন্টার মায়ামিতে ফিরে যাওয়া এই তারকা ফরোয়ার্ডের অনুপস্থিতিতে একাদশে আসছে বড় পরিবর্তন।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নতুনদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে যারা বেঞ্চে ছিলেন, তাদের অনেককেই দেখা যেতে পারে শুরু থেকেই।

মেসির না থাকায় আক্রমণভাগে বাড়তি দায়িত্ব নিতে হবে লাউতারো মার্টিনেজকে। আগের ম্যাচে বদলি হিসেবে নেমে গোল পাওয়া ‘এল তোরো’ এবার শুরুর একাদশে থাকতে পারেন। তার সঙ্গে হুলিয়ান আলভারেজ বা হুলিয়ানো সিমিওনের একজন থাকবেন, এমনটাই ইঙ্গিত মিলেছে। নিকোলাস গঞ্জালেসও থাকতে পারেন আক্রমণভাগে, যার পারফরম্যান্সে স্কালোনি বেশ আস্থাশীল।

এদিকে লিভারপুলের মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার পেশির চোট কাটিয়ে ফিরছেন, এবং তার শুরুর একাদশে থাকা প্রায় নিশ্চিত। সঙ্গে থাকবেন রদ্রিগো ডি পল ও লিয়ান্দ্রো পারেদেস। থিয়াগো আলমাদা কিংবা নিকোলাস পাজের মধ্যে একজনকে দেখা যেতে পারে আক্রমণাত্মক মিডফিল্ডে।

তাছাড়া সাসপেনশনের কারণে ক্রিস্টিয়ান রোমেরো দলে নেই। তার জায়গায় মাঠে নামতে পারেন লিওনার্দো বালের্দি। নাহুয়েল মোলিনার পরিবর্তে গঞ্জালো মনতিয়েল এবং বাম পাশে নিকোলাস তাগলিয়াফিকোও শুরু থেকে থাকতে পারেন।

সম্ভাব্য একাদশ:

গোলরক্ষক: এমি মার্টিনেজ
রক্ষণভাগ: গঞ্জালো মনতিয়েল, নিকোলাস ওতামেন্ডি, লিওনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো
মিডফিল্ড: রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার/নিকোলাস গঞ্জালেস
আক্রমণভাগ: থিয়াগো আলমাদা/নিকোলাস পাজ, লাওতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ/হুলিয়ানো সিমিওনে

HTML tutorial

Leave a Reply