⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

পতেঙ্গায় ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড

HTML tutorial

চট্টগ্রামের পতেঙ্গায় “তারুণ্যের উৎসব-২০২৫”শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড জনসেবায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার সকাল ১১ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে চট্টগ্রামের বিসিজি আউটপোস্ট পতেঙ্গায় “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”মন্ত্রে ‘তারুণ্যের উৎসব-২০২৫’শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মাদক, সামাজিক অবক্ষয় ও অপরাধ বৃদ্ধিতে মাদকের ভূমিকা, মাদকের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি, মাদক প্রতিরোধে পরিবারের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

তিনি আরও বলেন, অনৈতিক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

HTML tutorial

Leave a Reply