⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

যারা পিআর পদ্ধতি চায়, তারা ১০টা আসনও পাবে না: রুমিন ফারহানা

HTML tutorial

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘পিআর জিনিসটা কি আপনারা জানেন, কেউ জানে না। কিন্তু কোনো কোনো দল আবদার করছে পিআর ছাড়া নাকি তারা নির্বাচনে ভোট করবে না। সম্ভবত তারা বুঝতে পেরেছে। ভোটে দাঁড়ালে ১০ আসনও পাবে না। সুতরাং ভোট বানচাল করতে হবে। ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় সেই ব্যবস্থা করতে চায় তারা।’

আজ রোববার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে আশুগঞ্জ উপজেলা বিএনপি ও অংগ সংঠনের আয়োজনে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

রুমিন ফারহানা নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, ‘আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব দলের প্রতি, দেশের প্রতি। আমাদের দায়িত্ব বাংলাদেশে আগামী নির্বাচন যাতে সুষ্টুভাবে হয় সেইজন্য আজকে থেকেই আমাদের কাজ করতে হবে।’

রুমিন ফারহানা বলেন, ‘কেউ বলছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন করবে না। বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশে বিচারের কথা বিএনপির মনের কথা। বিএনপির মত এতো নির্যাতন এতো জুলুম এত অত্যাচার আর কোনো দলের প্রতি হয়েছে। সুতরাং আওয়ামী লীগের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোন দল চায় না।’

আগামী নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ কোনো দিন খালেদা জিয়াকে ফেরায়নি। তারেক রহমানকে ফেরায়নি। বিএনপির নেতা-কর্মীকে ফেরায়নি। ২৬ এর নির্বাচনে বিএনপির গণজোয়ার তৈরি হবে। বিএনপি জোর জবরদস্তির রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি ভোট কারচুপির রাজনীতি কোনো দিন করেনি। বাংলাদেশের মানুষ বিএনপিকে বাক্স ভরে ভরে ভোট এনে দিয়েছে। দলের নেতা-কর্মী কার্যকলাপ যেন এমন হয় ২৬ সালের নির্বাচনে ধানের শীষের জয় যেন কেউ রুখতে না পারে।’

মামলা-হামলা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসন থেকে শুরু করে, তারেক রহমান থেকে শুরু করে, মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে ইউনিয়নের সকল নেতা-কর্মীদের নামে শত শত মিথ্য মামলা এই ১৭ বছরে আমরা দেখেছি। এই ১৭ বছর আদালতের বারান্দায় বারান্দায় আমাদের হাঁটতে হয়েছে। ব্যবসা-বাণিজ্য করতে পারেনি। সরকারি চাকরি হয়নি। আমার বিরুদ্ধেও ১০টা মামলা, তার মধ্যে খুনের মামলা আছে তিনটা। আপনার আমার কারো জীবনে কোনো শান্তি ছিল না। কিন্তু আমরা একদিনের জন্যও দলের আদর্শের বাইরে যায়নি। এক মুহূর্তের জন্য সরকারের সাথে আপোষ করিনি।’

সমাবেশে শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রিয়াযুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

HTML tutorial

Leave a Reply