⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্ব এনটিআরসিএর হাতেই যাচ্ছে

HTML tutorial

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়োগের দায়িত্ব এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) হাতেই যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া সরাসরি এনটিআরসিএ তত্ত্বাবধানে সম্পন্ন হবে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, এখন একটি কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন দপ্তরের অর্ডিন্যান্সগুলো সংশোধন করা হবে।

সভা সূত্রে আরো জনা যায়, শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটা কমিটি গঠন হয়েছে। কমিটিতে রয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, যুগ্ন সচিব মো. হেলালুজ্জামান সরকার।

রয়েছেন তিন শিক্ষা অধিদপ্তরের ডিজি, বোর্ড সদস্যরা ও এনটিআরসিএ চেয়ারম্যান। কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হবে তা এই কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন আকারে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

আগামী সংসদ নির্বাচনের আগেই এটি বাস্তবায়ন করা হবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, গত ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে এক প্রস্তাব পাঠান। প্রস্তাবে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারি প্রধান, সুপারিনটেনডেন্ট, সহকারি সুপার এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএ থেকে প্রার্থী নির্বাচন ও সুপারিশ সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হলো।

এতে এনটিআরসিএ আইন সংশোধন ও একটি নতুন ধারা ও উপধারা সংযোজন এবং প্রতিষ্ঠান প্রধান ও সহকারি প্রধান এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ পরীক্ষা গ্রহণ বিধিমালা প্রণয়নের কথাও বলা হয়েছে। এছাড়া সংসদ কার্যকর না থাকায় অর্ডিন্যান্স জারির কথাও বলা হয়। এবার এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়ার হয়েছে।

সূত্র: দৈনিক শিক্ষাডটকম

HTML tutorial

Leave a Reply