⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নাসার নজরুল

HTML tutorial

জুলাই আন্দোলনের সময় ঢাকার খিলগাঁও এলাকায় রনি খান নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়ার আদালত এ আদেশ দেন।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নজরুল ইসলামকে আদালতের গ্রেপ্তার দেখানোর আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান।

গত ২৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই রওশন ফেরদৌস নজরুল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন ২ সেপ্টেম্বর ধার্য করেন। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এ আসামি ফ্যাসিস্ট, স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ। তিনি এজাহারনামীয় আসামি।

আইনজীবী শামছুদ্দোহা সুমন বলেন, গত বছরের ১৯ জুলাই জুমার দিনে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত হাসিনার অনুগত সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা, সুবিধাবাদীরা আন্দোলন দমাতে আন্দোলনকারীদের ওপর গুলি করে। সেদিন আর লাঠি ব্যবহার করেনি। উত্তরা, যাত্রাবাড়ী, খিলগাঁও, মোহাম্মদপুর, রামপুরাসহ অনেক জায়গায় অনেকে আহত হয়। বাদীও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করছি।

পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণী অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই বিকেল ৫টার দিকে খিলগাঁও মেরাদিয়ায় পিবিআই অফিসের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় রনির গলায় গুলি লাগে। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত ২১ জানুয়ারি খিলগাঁও থানায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর ঢাকার গুলশান থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। নেওয়া হয় রিমান্ডেও।

HTML tutorial

Leave a Reply