⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নির্বাচনে যেকোনো অপতৎপরতায় দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সিইসি

HTML tutorial

আগামী জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র দখলসহ যে কোনো অপতৎপরতায় দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আগের মতো ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই বা অস্ত্রবাজি করে নির্বাচনে জয়ের আর কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

আজ শনিবার সকালে রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি।

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, কেউ ভোট কেন্দ্র দখলের স্বপ্ন দেখে থাকলে এবার তা আর হতে দেওয়া হবে না।

যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ রয়েছে বলেও জানান এ এম এম নাসির উদ্দিন। এ বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে জানিয়ে সিইসি বলেন, কেন্দ্র দখলের চেষ্টা হলে পুরো কেন্দ্রের ফলাফল বাতিল হবে।

এছাড়া, গুজব ও অপপ্রচার রোধে সামাজিক মাধ্যমের তথ্য নিশ্চিত না হয়ে শেয়ার না করার আহ্বান জানান সিইসি।

HTML tutorial

Leave a Reply