⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ময়মনসিংহে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

HTML tutorial

ময়মনসিংহ সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আব্দুল জব্বার খান (৭৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফুলপুর গ্রীণ রোড মোড়ের লেপ-তোষক ব্যবসায়ী সে।

পরিবার সূত্রে জানা যায়, ফুলপুর থেকে ব্যবসায়ী আব্দুল জব্বার খান মঙ্গলবার দুপুরে শ্যামলী বাংলা পরিবহনে একটি বাসে ময়মনসিংহ শহরে মেয়ের বাসায় যাচ্ছিলেন।পথে ফুলপুর-ময়মনসিংহ সড়কে অজ্ঞান পার্টির সদস্যরা তার নাকে নেশাজাতীয় দ্রব্য ধরলে তিনি অসুস্থ হয়ে পড়েন ও জ্ঞান হারান।

এসময় তারাকান্দা থেকে স্থানীয়রা ফুলপুর হাসপাতালে নিয়ে আসেন। ফুলপুর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে ব্যবসায়ী আব্দুল জব্বার খান মারা যান।

HTML tutorial

Leave a Reply