⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

চাঁপাইনবাবগঞ্জে আম বাগানে অজ্ঞাত নারীর গলা কাটা মরদেহ

HTML tutorial

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের একটি আম বাগান থেকে অজ্ঞাত এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের যোগীবাড়ি-বুড়িতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, রাতে আম বাগানে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মারদেহ উদ্ধার করে। ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তার গলার বাম দিকে কাটা রয়েছে। তাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া নারীর পরিচয় ও হত্যারহস্য উদঘাটতে তদন্ত শুরু করেছে পুলিশ।

HTML tutorial

Leave a Reply