⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু

HTML tutorial

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই অজ্ঞাত নারী নিহত হয়েছেন। আজ সোমবার পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় ভোররাতে এ ঘটনা ঘটে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের বয়স যথাক্রমে ৬০ ও ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, নিহত দুই নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। ভোরে সড়কের পাশে তাঁদের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।

HTML tutorial

Leave a Reply