⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মাগুরায় সরকারি কলেজের পাশে মিলল তিনটি বোমাসদৃশ বস্তু

HTML tutorial

মাগুরা শহরের সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের পাশের সড়কে লাল টেপ মোড়ানো তিনটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে, যা শহরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। আজ শনিবার সকালে এই বস্তুগুলো দেখতে পান স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, দুটি বস্তু একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় এবং আরেকটি পাশের মার্কেটের সামনে পাওয়া গেছে। বস্তুগুলোর মধ্যে দূরত্ব প্রায় ১০ মিটার। তবে এগুলো আসলেই বোমা না ককটেল, তা নিশ্চিত করা যায়নি।

মাগুরা সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে সমন্বয় করেছে, কিন্তু তারা সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করেননি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বোমা নিস্ক্রিয়করণ দল না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বস্তুগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং দল পৌঁছানোর পর সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিস্ক্রিয় করা হবে।

ওসি আরও জানান, কারা বা কেন এই বস্তুগুলো রেখে গেছে তা এখনও জানা যায়নি।

HTML tutorial

Leave a Reply