⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

HTML tutorial

ঢাকা অফিস :
দেশবাসীর কাছে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিন ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে “যুব সমাজের প্রত্যাশা ও বিএনপি’র পরিকল্পনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালী অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সরকার প্রধান ও নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হবে। আশা করি জনগণের রায় নিয়ে বিএনপি সরকার গঠন করবে। আমরা স্লোগান নির্ভর রাজনীতি চাইনা। বিএনপি জনগণের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতিতে বিশ্বাসী। জনগণ এখন আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সারা বিশ্বে যুবকরাই একটি দেশের মূল চালিকাশক্তি। আজকের শিশু কিশোরই আগামীদিনের তারুণ্য নির্ভর বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী প্রজন্মকে অবশ্যই প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে। নিজেকে নিজেদের শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে।

তারেক রহমান জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামলে দেশের যুব উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। এবারও বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের সব ধরনের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করা হবে। শিক্ষা কারিকুলামে প্রযুক্তিগত শিক্ষা বাধ্যতামূলক করা হবে।

তিনি আরো বলেন, দেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে ইতোমধ্যে বিএনপি নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে। অভিজ্ঞদের নিয়ে বিভিন্ন টিম কাজ করছে। দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করবে বিএনপি। আগামী প্রজন্মকে বহু ভাষায় শিক্ষিত করা হবে। বিশেষ করে ইংরেজি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে। কারণ, একাধিক ভাষাগত জ্ঞান থাকলে দেশের বিদেশে কখনো কাজের অভাব হবে না।

বিএনপি’র আগামীর রাজনীতি কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের কোটি কোটি যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেবে। নতুন উদ্যোক্তা তৈরিতে সব ধরনের সহযোগিতা করা হবে। যারা ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত তাদেরকে সহায়তা করা হবে। বিএনপির আগামীর রাজনীতি হবে ক্ষুধা মুক্ত দারিদ্র্যমুক্ত একটি স্বপ্নের বাংলাদেশ গড়ার রাজনীতি।

HTML tutorial

Leave a Reply