Home » শেরপুর সদর উপজেলা ও শহর ছাত্রদলের কমিটি গঠন
সাঈদ আহমেদ সাবাব :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর সদর উপজেলা ও শহর শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে।
শেরপুর সদর উপজেলা শাখা ছাত্রদলের আংশিক কমিটিতে হুমায়ুন কবির ইমরানকে সভাপতি ও আশরাফুল আলম রাসেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শেরপুর শহর ছাত্রদলের আংশিক কমিটিতে শাকিবুল হাসান তারাকে সভাপতি ও রাকিব হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ১১ আগষ্ট রাতে এ কমিটি অনুমোদন করেন। আগামী পনের দিনের মধ্যে কমিটি পূর্নাঙ্গ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
নিউজ ডেস্ক :

















