Home » সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হৃদয় হাসান ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার
সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ হৃদয় হাসান লাবলুকে (২৮) ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রবিবার (১০ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি সদস্যরা ধানম-ি ১৫/এ এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় এই নেতাকে আটক করে।
সটিটিসি সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পালিয়ে থাকা লাবলু দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক কর্মকা-ে সক্রিয় ছিলেন। গত ১১ জুলাই তিনি মিরপুর কাজীপাড়া এলাকায় ছাত্রলীগের একটি মিছিলের নেতৃত্ব দেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানাগেছে।
নিউজ ডেস্ক :

















