⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

অফিসে পড়ে ছিল পল্লী বিদ্যুতের ঠিকাদারের রক্তাক্ত মরদেহ

HTML tutorial

নোয়াখালী সংবাদদাতা :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আব্দুর রহীম ভাণ্ডারী (৬০) নামের স্থানীয় পল্লী বিদ্যুতের এক ঠিকাদারের লাশ তার নিজ অফিস থেকে উদ্ধার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় উপজেলার চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন তার ঠিকাদারি অফিস থেকে নিখোঁজের দুই দিন পর তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহিম ভাণ্ডারী উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এমদাদ আলী মহুরী বাড়ির মৃত তোফায়েল আহমদের ছেলে। তিনি পেশায় পল্লী বিদ্যুতের ঠিকাদার ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রহিম ভাণ্ডারী গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। শনিবার বিকেল ৩ টার দিকে চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন তার ব্যক্তিগত অফিসের পাশের একজন দোকানদার ভারী কিছু পড়ার আওয়াজ শুনতে পান। তাৎক্ষণিক তিনি অফিসের সাটার খুলে দেখেন গলায় গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন রহিম।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ, পিবিআই ও র‍্যাব সদস্যরা।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে। তাদের ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হবে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

HTML tutorial

Leave a Reply