⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সারা দেশে বৃষ্টি, কতদিন থাকবে

HTML tutorial

সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। এ অবস্থা আগামীকাল শনিবার পর্যন্ত থাকতে পারে। এসময় রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশেই কম-বেশি বৃষ্টি হচ্ছে। খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ ৭ জেলার দক্ষিণ-পূর্ব দিক দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমটির বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে।

সকাল ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৮ দশমিক ৪ মিলিমিটার। আর সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ৯৩ মিলিমিটার।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানিয়েছেন, কম-বেশি বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। বর্তমান যে পরিস্থিতি, এটা দেখা যাবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। এ মাসে যেহেতু দিনের ব্যাপ্তিটা বৃদ্ধি পাচ্ছে, দেখা যাবে দিনের তাপমাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

HTML tutorial

Leave a Reply