⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সমমনা দলের নেতাদের সঙ্গে মতবিনিময়ে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলার প্রত্যয় তারেক রহমানের

HTML tutorial

আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারার আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল চারটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা হয়। এ সময় তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন।

তারেক রহমান বলেন, আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জুলাইয়ে ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে।

এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দের সঙ্গে এই সভায় তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

HTML tutorial

Leave a Reply