⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

কুয়াকাটা সৈকতে ভেসে এল ডুবে যাওয়া ট্রলারসহ এক মরদেহ

HTML tutorial

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মাছ শিকারে গিয়ে ডুবে যাওয়া ট্রলারসহ এক জেলের মরদেহ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ওই ট্রলারটি ভেসে আসে।

ট্রলারের মধ্যে ভেসে আসা ওই জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। তাঁর পরিচয় শনাক্ত করেছে জামাতা সাগর ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরার ট্রলারডুবির ঘটনা ঘটে। সমুদ্রে চার দিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে গত ১ আগস্ট নজরুল ইসলাম নামের এক জেলের মরদেহ সৈকতের মীরা বাড়ি পয়েন্টে ভেসে আসে। ট্রলারডুবির ওই ঘটনায় এখনও নিখোজ রয়েছেন তিন জেলে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক মনিরুজ্জামান বলেন, মরদেহসহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

HTML tutorial

Leave a Reply