⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

আরো একজন নিবেদিত প্রাণ বিএনপির নেতাকে হারালাম আমরা- রুবেল এমপি

HTML tutorial

নিজস্ব প্রতিবেদক :
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক এমপি জনাব মাহমুদুল হক রুবেল বলেছেন, শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম আহসান হাবীব আকন্দ ছিলেন বিএনপির নিবেদিত প্রাণ নেতা। তার মৃত্যুর মধ্য দিয়ে আরো একজন নিবেদিত প্রাণ বিএনপির নেতাকে হারালাম আমরা। তার মৃত্যুতে বিএনপিসহ অত্র এলাকার অপুরনীয় ক্ষতি হয়েছে। আমরা তাকে কখনো ভূলতে পারবোনা। মাহমুদুল হক রুবেল শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব আকন্দ এর নামাজে জানাজায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সংক্ষিপ্ত ভাষনে এসব কথা বলেন।
৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৩০ জুলাই শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব আকন্দ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

HTML tutorial

Leave a Reply