স্টাফ রিপোর্টার :
বিশেষ ক্ষমতা আইনের মামলায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।
৩১ জুলাই ঝিনাইগাতী উপজেলার পাগলারমুখ বাজার থেকে মোফাজ্জল হোসেন চাঁনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি ৩১ জুলাই বিকেলে ঝিনাইগাতী থানা পুলিশ নিশ্চিত করেন।
মোফাজ্জল হোসেন চাঁন ঝিনাইগাতী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
পুলিশ সূত্রে জানাযায়, সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে মোফাজ্জল হোসেন চাঁনের বিরুদ্ধে। তাই তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেশের অন্য কোন থানায় মামলা হয়েছে কি না তাও যাছাই বাছাই করে দেখা হচ্ছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন বলেন, সকালে মোফাজ্জল হোসেন চাঁনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিকেলে বিশেষ ক্ষমতা আইনে আদালতে পাঠানো হয়েছে।

















