⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নেত্রকোণায় ভাবী হত্যায় দেবরের মৃত্যুদণ্ড

HTML tutorial

নেত্রকোণার পূর্বধলায় গলা কেটে এক নারীকে হত্যার দায়ে তাঁর চাচাত দেবরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।

আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয় বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম। মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে আসামিকে।

দণ্ডাদেশপ্রাপ্ত মো. রাসেল মিয়া (২৮) পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে। নিহত লিপি আক্তার (৩০) একই গ্রামের পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবির ল্যান্স নায়েক মো. আজিজুল ইসলামের স্ত্রী ছিলেন।

মামলার বিবরণের বরাতে পিপি আবুল হাসেম জানান, লিপি আক্তারের স্বামী চাকরি করায় বাড়িতে থাকতেন না। এই সুযোগে লিপি আক্তারকে তার চাচাত দেবর রাসেল মিয়া প্রেমসহ নানা প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন। এতে লিপি আক্তার সায় না দেওয়ায় রাসেল মিয়া ক্ষিপ্ত হন।

তিনি জানান, এর জেরে ২০২০ সালে ৩ অক্টোবর রাত আড়াইটার দিকে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এন্টিকাটার দিয়ে গলার শ্বাসনালী কেটে লিপি আক্তারকে হত্যা করেন রাসেল মিয়া। পরে থানায় লিপি আক্তারের বড় বোন ফেরদৌসী বেগম থানায় হত্যা মামলা করেন।

পিপি আবুল হাসেম জানান, মামলায় ১৫ জনের সাক্ষ্য দেওয়ার পাশাপাশি আসামি রাসেল মিয়াও হত্যার দায় স্বীকারোক্তি দেন। বিচারক রাসেল মিয়াকে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন।

HTML tutorial

Leave a Reply