⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ

HTML tutorial

ঢাকা অফিস :
ক্রীড়া ও যুব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাতিল হচ্ছে।

২৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান।

উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল হলে রাজনৈতিক দলগুলো এ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। এ সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া গত ১ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয়

দীর্ঘদিন ধরেই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধে দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। এ প্রেক্ষাপটে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন এ নিয়ে সুপারিশ করে।

HTML tutorial

Leave a Reply