⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জমিয়াতুল মোদার্রেছীন মাইলস্টোন ট্রাজেডিতে নিহত ও আহতদের জন্য শুক্রবার দোয়ার আহ্বান জানিয়েছে

HTML tutorial

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিদ্ধস্ত হয়ে নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দেয়া আয়োজনের আহ্বান জানিয়েছে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন।

সংগঠনের সভাপতি সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী এক বিবৃতিতে বলেন, দেশের ক্রান্তিলগ্নে জমিয়াতুল মোদার্রেছীন সব সময় ভূমিকা রেখে আসছে। বিমান বিদ্ধস্তের ঘটনায় দেশের যে অপুরোনীয় ক্ষতি হয়ে গেল তা ব্যক্ত করা সম্ভব নয়। এমন সময়ে মহান রবের নিকট দোয়া করা আমাদের প্রত্যেকের দায়ীত্ব।

নেতৃবৃন্দ অগ্নিদগ্ধ হয়ে মাইলস্টোন স্কুল ও কলেজের যেসকল শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী ও অভিভাবকগণ নিহত হয়েছেন তাঁদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামিকাল শুক্রবার বাদ জুম্মা দেশের সকল মসজিদ, খানকা, দরবারে বিশেষ দেয়া আয়োজনের আহ্বান জানান।

HTML tutorial

Leave a Reply