কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে ব্যাপিষ্ট এইড-বিবিসিএফ পরিচালনায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জামালপুরের সরিষাবাড়ীতে ২২৭ শিশুকে শিক্ষা স্বাস্থ্যসামগ্রী, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করে। বুধবার (২৩ জুলাই) বিকেলে শিমলা পল্লী তাড়িয়াপাড়া এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
সেবামুলক প্রতিষ্ঠান সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পএর আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ী’র ব্যাবস্থাপক সঞ্জিত বিশ্বাস সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, সরিষাবাড়ী থানার এসআই সুব্রত, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, প্রকল্পের পিএসসি সদস্য রেনু রাণী বৈদ্য, পাষ্টর খোকন চন্দ্র রায়, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল আলীম প্রমুখ। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত উপকরণগুলোর মধ্যে রয়েছে, স্কুল ব্যাগ, ছাতা, প্রজেক্ট ড্রেস, ড্রইং খাতা, বিছানার চাদর, ১টি করে স্বাস্থ্য সরঞ্জাম, মেরিল সাবান, ডিটারজেন্ট, হোয়াইট প্লাস টুথপেস্ট বেবি ব্রাশ, মিনি শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ এবং ৩০ জন কে স্বাস্থ্য সম্মত টয়লেটসহ চায়না ট্রি, কাজী পেয়ারা ও মেহগনি গাছের চারা।

















