⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নাটোরে ট্রাক–মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

HTML tutorial

নাটোরের বড়াইগ্রামে একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। ২৩ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীরামপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

নাটোর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার তৎপরতা চলছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গুরুদাসপুর এবং বনপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কাজ করছে। ট্রাকটি ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল আর মাইক্রোবাসটি রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

HTML tutorial

Leave a Reply