Home » সরিষাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শহীদ রাব্বী মিয়ার স্মরণে বৃক্ষরোপণ
“এক শহীদ, এক বৃক্ষ” স্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে বীর শহীদদের স্মরণে জামালপুরের সরিষাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী নয়াপাড়া গ্রামে শহীদ রাব্বী মিয়ার স্মরণে একটি নিমগাছ রোপণ করা হয়।
জেলা প্রশাসন ও বন বিভাগএর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন এই গাছ রোপন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শহীদ রাব্বী মিয়ার কবর জিয়ারত এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
পঞ্চাশী নয়াপাড়া গ্রামের মোঃ আব্দুর রহিম এবং মাতা মোছাঃ রাজিয়া বেগমএর পুত্র শহীদ রাব্বী মিয়া বৈষম্যবিরোধী আন্দোলনে ২০২৪ সালের ২০ জুলাই নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে শহীদ হন।
নিউজ ডেস্ক :

















