⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

কোনাবাড়ির হত্যা মামলার আসামি জামালপুর থেকে র‍্যাবের হাতে আটক

HTML tutorial

গাজীপুর জেলার কোনাবাড়ী বহুল আলোচিত ৯০ বছরের বৃদ্ধকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি নাওফিল রাব্বী ওরফে রাব্বি শেখ (২৩) কে জামালপুর থেকে গ্রেপ্তার করেছে সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর এবং সিপিএসসি, র‍্যাব-১, গাজীপুর। ১৯ জুলাই ভোরে জামালপুর সদরের রশিদপুর এলাকা থেকে আটক করে।

র‍্যাব এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ জুলাই বিকেলে গণমাধ্যমকে জানায়, পূর্ব বিরোধের জের ধরে নাওফিল রাব্বী ওরফে রাব্বি শেখ তার সহযোগীদের নিয়ে গত ২৭ মে রাতে গাজীপুরের কোনাবাড়ীর জরুন সাকিনের নাসির পালোয়ানের বাড়িতে হামলা চালিয়ে নাসির পালোয়ানসহ তার পরিবারের অন্যান্যদেরকে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে এবং বাড়ীর সামনের দোকানের শার্টার ভেঙ্গে আনুমানিক ৫০,০০০/-টাকা ক্ষতিসাধন করে ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে নাসির পালোয়ান (৯০)কে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করে। এ ঘটনায় আহত নাসির পালোয়ানের ছেলে মোঃ শাহআলম পালোয়ান বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে, গত ২ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় নাসির পালোয়ান (৯০) মারা যান ।

এরই ধারাবাহিকতায় ১৯ জুলাই ভোরে সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর এবং সিপিএসসি, র‌্যাব-১, গাজীপুর এর যৌথ আভিযানিক দল জামালপুর সদরের রশিদপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার অন্যতম আসামি মোঃ রাব্বি শেখ ওরফে নওফেল রাব্বীকে আটক করতে সক্ষম হয়।

পরে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের কোনাবাড়ী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

HTML tutorial

Leave a Reply