⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিরাট বিক্ষোভ মিছিল

HTML tutorial

শেখ সাঈদ আহমেদ সাবাব:
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ, সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে শেরপুর জেলা যুবদল। ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে শহরের নিউমার্কেট এলাকা থেকে যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার নেতৃত্বে মিছিল শুরু হয়। যুবদলের বিশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলশেষে শহরের থানার মোড়ে যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের সভাপিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, সদর উপজেলা যুবদলের সভাপতি পারভেজ আহমেদ সহ জেলা যুবদলের নেতারা বক্তব্য রাখেন।

পথসভায় সভাপিতর বক্তব্যে জেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘দেশের মানুষের জানমাল আজ নিরাপদ নয়। সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। অবিলম্বে দেশে অরজকতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

HTML tutorial

Leave a Reply