
স্টাফ রিপোর্টার:
শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন ও ক্লিন আপ বাংলাদেশের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান করেছে সংগঠনটির সদস্যরা। ১১ জুলাই শুক্রবার বিকেলে শেরপুর শহরের থানার মোড়, নিউমার্কেট মোড়, গোয়ালপট্রি মোড়, বটতলা মোড়, ডিসি অফিস, জেলা পুলিশ সুপার কার্যালয় ও জেলা প্রশাসকের লেকে পরিচ্ছন্ন ও জনসচেতনতামূলক ইভেন্ট করা হয়।
পরিচ্ছন্ন মানসিকতা পরিচ্ছন্ন বাংলাদেশ।
জয় হোক মানবতার জয় হোক স্বেচ্ছাসেবী সহযোদ্ধার এ স্লোগানকে ধারণ করে কাজ করে এ সংগঠনের সদস্যরা।
এ সংগঠনের প্রতিষ্ঠাতা আল আমিন রাজু জানান, আমরা সেচ্ছাসেবীরা সবসময় কাজ করে যাচ্ছি। আজকের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক ইভেন্টে স্বেচ্ছায় কাজ করতে আসা সকল স্বেচ্ছাসেবী সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তাদের বার্তা–
১. যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করি পরিচ্ছন্ন শেরপুর তথা দেশ গড়তে সহযোগিতা করি।
২. ৩ দিনে একদিন আশপাশের জমে থাকা পানি ফেলে দিন।
৩. নিজের বাড়ি/অফিসের চারধার নিজে রাখি পরিস্কার।

















