⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

এসএসসির ফল রিভিউয়ে লাগবে ১৫০ টাকা, আবেদন শুধু টেলিটকে

HTML tutorial

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে বৃহস্পতিবার (১০ জুলাই)। ফল প্রকাশের পর যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে চায়, তাহলে সেটি করা যাবে শুধুমাত্র টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে। এক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য নির্ধারিত আবেদন ফি হিসেবে লাগবে ১৫০ টাকা।

টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ্ মো. ফজলে রাব্বী এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশে কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড— এই ১১টি বোর্ডের ফলাফল একযোগে প্রকাশিত হবে। শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে।

SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বছর, এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ- ঢাকা বোর্ডের জন্য হবে ‘SSC DHA 123456 2025’। আর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য বোর্ড কোড হবে MAD এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC।

ইন্টারনেটের মাধ্যমে ফলাফল জানার জন্য ভিজিট করতে হবে — www.educationboardresults.gov.bd

অন্যদিকে, ফলাফল প্রকাশের পর যদি কোনো শিক্ষার্থী তার খাতা পুনঃনিরীক্ষার আবেদন করতে চায়, তবে সেটিও করা যাবে টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে। এজন্য মোবাইলে টাইপ করতে হবে— RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমন— ১০১,১০২। আর পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ১১ জুলাই থেকে, চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) ফলাফল ও পুনঃনিরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

HTML tutorial

Leave a Reply