⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ঝিনাইগাতীতে ইউএনও’র রাতভর অভিযানে ১জনের কারাদন্ড

HTML tutorial

শান্ত শিফাত, ঝিনাইগাতী:
শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি উপজেলা ঝিনাইগাতীতে রাতভর অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ ১ জনকে কারাদণ্ড ও ৪টি বালি ভর্তি ট্রাক ও ট্রলি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ৮ জুলাই রাত ১২টা থেকে ৯ জুলাই সকাল ৬টা পর্যন্ত উপজেলার গারো পাহাড় সংলগ্ন নদী ও বিভিন্ন স্পটে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আশরাফুল আলম রাসেল।

অভিযান চলাকালে অবৈধভাবে বালু পরিবহনের সময় মো. নুর মোহাম্মদ (২০) নামের এক যুবককে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সময় ৩টি ট্রলি ও একটি বালুবোঝাই মাহিন্দ্র ট্রাক জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবককে রাতেই ঝিনাইগাতী থানা পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ এপ্রিল প্রকাশিত এক সরকারি প্রজ্ঞাপনে শেরপুর জেলার সব বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়। কিন্তু তবুও একশ্রেণির প্রভাবশালী ও সংঘবদ্ধ সিন্ডিকেট নিয়মিতভাবে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। এসব অসাধু কার্যকলাপে স্থানীয় পরিবেশ ও সরকারি সম্পদের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে বলে জানান স্থানীয়রা।

ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “সরকারি নির্দেশনার পরও যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলমান থাকবে। জনস্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না। পাহাড়, নদী ও পরিবেশ রক্ষায় আমি ব্যক্তিগতভাবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ইউএনও আশরাফুল আলম রাসেল ঝিনাইগাতীতে যোগদানের পর থেকেই সততা, কর্মনিষ্ঠা এবং সাহসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। তিনি শুধু প্রশাসনিক কার্যক্রমেই নয়, সামাজিক উন্নয়ন ও জনসচেতনতামূলক নানা কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা রাখছেন। তার নেতৃত্বে ঝিনাইগাতীতে এখনো চলছে পরিবেশ রক্ষার কঠোর অভিযান ও দুর্নীতিবিরোধী পদক্ষেপ।

HTML tutorial

Leave a Reply