⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

যৌথ বাহিনীর অভিযানে খুলনায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ ৪ শীর্ষ সন্ত্রাসী আটক

HTML tutorial

খুলনা মহানগরীর লবনচরা থানাধীন জিন্নাহপাড়া এলাকায় ৮ জুলাই মঙ্গলবার ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একাধিক মামলার আসামী শাকিল গ্রুপ এর প্রধান শীর্ষ সন্ত্রাসী শাকিল শেখ কে আটক করা হয়। সাথে আরো আটক করা হয় একই গ্রুপের মোঃ শাকিল ও শহিদুল ইসলাম খোকনকে।

পাশাপাশি আশিক গ্যাংয়ের সক্রিয় সদস্য মোঃ ইয়াসিনকেও আটক করে যৌথ বাহিনী। অভিযানে ১টি বিদেশি পিস্তল, দেশীয় পাইপ গান, বিভিন্ন গোলাবারুদ, স্টান গান, ১টি ডামি রিভলবার, দেশীয় ধারালো অস্ত্র, ইয়াবা ও অবৈধ মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ফোনে তাদের সন্ত্রাসী কার্যক্রমের আলামত পাওয়া গেছে।

পরবর্তীতে আটককৃত শীর্ষ সন্ত্রাসীদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ নৌবাহিনী জাতীয় নিরাপত্তা ও জনসাধারণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

HTML tutorial

Leave a Reply