Home » নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা প্রশান্ত রায় গ্রেপ্তার
নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করা হয়েছে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাত সোয়া ১১টার দিকে টঙ্গীর দত্তপাড়া থেকে প্রশান্ত রায়কে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান চিহ্নিত করে পুলিশ টঙ্গীতে অভিযান চালায়। রাতে টঙ্গী থেকে নেত্রকোণায় প্রশান্ত রায়কে আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় ৭ থেকে ৮টি নাশকতার মামলা রয়েছে।
আজ সোমবার নেত্রকোণায় বিচারিক আদালতে তাঁকে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
নিউজ ডেস্ক :

















