⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

টিআর–কাবিখা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ২, অর্ধকোটি উদ্ধার

HTML tutorial

নরসিংদীর শিবপুর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের বিল জালিয়াতির মাধ্যমে ৫২ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের (পিআইও) দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে অভিযুক্তদের কাছ থেকে ৫২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম বাদী হয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- শিবপুর উপজেলা পিআইও কার্যালয়ের কার্য সহকারী (প্রজেক্ট) আরিফুল ইসলাম তুহিন (৩৫) ও পিয়ন (আউটসোর্সিং) আশিক ভূইয়া (২৫)। তুহিন শিবপুর উপজেলা সদরের মো. হোসেন আলীর ছেলে এবং আশিক ভূইয়া একই উপজেলার খড়িয়া এলাকার জাকির হোসেনের ছেলে।

শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিখিত অভিযোগে উল্লেখ করেন, শিবপুর উপজেলার পিআইও কার্যালয় থেকে গত ২০২৪-২৫ অর্থ বছরে কাবিখা ও টিআর প্রকল্পের ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে জমা দেওয়া হয়। কিন্তু বাজেট না থাকায় এর মধ্যে ৮১টি বিল গত ২৬ জুন তারিখে বাউন্স হয়। পরে বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দৃষ্টিগোচর হলে তারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গোপনে অনুসন্ধান চালায়। অনুসন্ধানে সিসিটিভি ফুটেজসহ প্রাথমিকভাবে পিআইও অফিসের ওই দুই কর্মচারীর বিরুদ্ধে সরকারি অর্থ জালিয়াতির মাধ্যমে উত্তোলনের প্রমাণ মেলে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ৮১টি বিলের টাকা উত্তোলন করে নিজস্ব অ্যাকাউন্টে জমা করেছিল।

এসব তথ্য শিবপুর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনকে উপস্থাপন করা হলে জেলা প্রশাসকের নির্দেশে গতকাল রাত সাড়ে ১২ টায় কার্যালয় থেকে শিবপুর থানা পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।

এদিকে, মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করে এবং তারা কাবিখা ও টিআর প্রকল্পের আত্মসাৎ করা মোট ৫২ লাখ ৭৮ হাজার টাকার মধ্যে ৫২ লাখ টাকা পুলিশের কাছে জমা দেয়।

এ বিষয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, ‘পিআইওর অভিযোগের ভিত্তিতে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫২ লাখ টাকাও জব্দ করা হয়েছে। এই ঘটনার মূল হোতা তুহিন। অভিযোগটি দুদকে পাঠানোসহ আটকৃতদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

HTML tutorial

Leave a Reply