⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য বিশেষ দোয়

HTML tutorial


ঢাকা অফিস:
মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত | ছবি: ইসলামিক ফাউন্ডেশন
জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) ১.৩০ মিনিটে (বাদ যোহর) এ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ইসলামিক ফাইন্ডেশনের জনসংযোগ বিভাগ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মো. মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র জনতার রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

HTML tutorial

Leave a Reply