⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের মিলনমেলায় সমর্থকদের ঢল

HTML tutorial

শেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের মিলনমেলায় সমর্থকদের ঢল নেমেছিলো। শেরপুর সরকারি কলেজ চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে আর্জেন্টিনা ফুটবল সমর্থকরা। শহরজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের সরব উপস্থিতি ও জার্সিতে ভিন্ন রুপ ধারণ করে জেলা শহর। রবিবার (১৪ জুন) বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠে মিলনমেলা শেষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় আর্জেন্টিনা দলের জার্সি গায়ে জড়িয়ে পতাকা হাতে ভুভুজেলা বাঁশি ও বাদ্য-বাজনা বাজিয়ে নেচে-গেয়ে আর্জেন্টিনা দলের সমর্থকরা আনন্দ-উল্লাস করে। শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে এসে পটকা ফুটিয়ে উল্লাসে মেতে উঠে। এ আনন্দ র‌্যালি জেলা শহরের মানুষের দৃষ্টি কাড়তে সক্ষম হয়। দোকানী, পথচারী, নারীপুরুষ সবাই ভিডিও ধারণ করে কেউবা ছবি তুলে ফেইসবুকে পোস্ট করে।

আর্জেন্টিনা ফুটবল ফ্যানসের অন্যতম সংগঠক সাংবাদিক মো. মেরাজ উদ্দিন বক্তব্য বলেন, আমরা আশাবাদী এবারও টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ জিতবে। এটাই হয়তো মেসির শেষ বিশ্বকাপ।

শরিফ উদ্দিন বাবু বলেন, আমরা আমাদের প্রিয় দল আর্জেন্টিনার গ্রামগঞ্জের শুভ কামনায় এ মহামিলনমেলা ও আনন্দ র‌্যালির আয়োজন করেছি। এর মধ্য দিয়ে শেরপুরে আমরা ফুটবলে একটি আর্জেন্টিনা পরিবার গড়ে তুলতে চেষ্টা করছি।

প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ বলেন, আমরা বিশ্বকাপ ফুটবলকে উৎসবে রুপ দিচ্ছি। আমরা চাই পরবর্তী বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেক। তার আগে আমাদের প্রিয় দল আর্জেন্টিনার সফলতা ও শুভকামনা করছি।

আয়োজকরা জানান মিলন মেলায় অন্তত ১৫ হাজার সমর্থক অংশ নিয়েছিলো। এটা দেশে সর্ববৃহৎ বর্ণাঢ্য আনন্দ মিছিল।

HTML tutorial

Leave a Reply