⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ধানের খড় খেয়েছে গরু তাই নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

HTML tutorial

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর এলাকায় গরুর ধানের খড় খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। সোমবার (৫ মে) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

গুরুতর আহত টেটাবিদ্ধ কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীরা জানায়, সোমবার সকালে উত্তর সাঙ্গর গ্রামের আইয়ুব আলীর গরু প্রতিবেশী হামিদা বেগমের ধানের খড় খায়। এনিয়ে সকালে দু’পক্ষের মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক টেটাবিদ্ধ অন্তত ১৫ জনকে সিলেট ও ঢাকায় পাঠায়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

HTML tutorial

Leave a Reply