⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

বগুড়ায় স্যান্ডেলের ভেতরে লুকানো দেড় হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার

HTML tutorial

বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে স্যান্ডেলের সোলের ভেতর বিশেষ কৌশলে লুকানো ১ হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০টায় শাহাজানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম ফরিদুল ইসলাম (৪০)। তাঁর বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নলঘড়িয়া গ্রামে। এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। বাসটির একটি সিটে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা এক যাত্রীকে সন্দেহ হলে তাঁর দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর পরিহিত দুই পায়ের স্যান্ডেলের সোলের ভেতর বিশেষভাবে লুকানো দুটি প্যাকেট থেকে মোট ১ হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও এক জোড়া স্যান্ডেল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় শাহাজানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ইয়াবার এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

HTML tutorial

Leave a Reply