⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে হাজির ছাত্রদল নেতা

HTML tutorial

মুন্সীগঞ্জ সংবাদদাতা :
কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে হাজির হয়ে এক ছাত্রদল নেতা আলোচনার জন্ম দিয়েছেন।
ওই ছাত্রদল নেতা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় শিকার হন সাপের কামড়ের। সাপটি মেরে দড়িতে বেঁধে হাসপাতালে হাজির হয়েছেন ভুক্তভোগী।
২৫ এপ্রিল দুপুরে মুন্সীগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ঘটেছে এমনই ঘটনা।

ভুক্তভোগী স্থানীয় সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফসান রাফি। দুপুর ৩টার দিকে সাপ নিয়ে জরুরি বিভাগে হাজির হন তিনি। তবে জলডোরা সাপের বিষ না থাকায় আশঙ্কামুক্ত আছেন রাফি।

তিনি জানান, শনিবার জেনারেল হাসপাতালে পরিষ্কার কর্মসূচি ছিল আমাদের। এসময় নতুন ভবনের ড্রেন পরিষ্কার করার সময় সাপটি আমার পায়ে কামড় দেয়। কামড় দেওয়া জায়গাটি জ্বলা শুরু করলে সাপটি মেরে জরুরি বিভাগে নিয়ে যাই।

‘আমার আশঙ্কা ছিল ক্ষতি হতে পারে। কিন্তু ডাক্তার জানান সাপটির বিষ নেই। তাই সামান্য চিকিৎসা দিয়েছেন। হাসপাতালের আশপাশে অনেক সাপ আছে। বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। কারণ অনেক মানুষ হাসপাতালে আসেন,’ বলছিলেন রাফি।

হাসপালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিনের ভাষ্য, ‘একটি সাপ হাতে নিয়ে এক ছাত্রদল নেতা এসেছিলেন। তবে সাপটি বিষাক্ত নয়, বাচ্চা সাপ।’

HTML tutorial

Leave a Reply