⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

৭ খেলা বাধ্যতামূলক হচ্ছে ৪র্থ থেকে ৯ম শ্রেণিতে

HTML tutorial

ঢাকা অফিস :
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আগামী শিক্ষাবর্ষেই ৪র্থ শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।
বিএনপি জোট সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর তারেক রহমান শিক্ষাক্রম আনন্দময় করতে উদ্যোগের নির্দেশনা দেন। এরই অংশ হিসেবে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
আগামী শিক্ষাবর্ষ থেকে ৪র্থ শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। এর আওতায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কারাতে কিংবা দাবা, সাঁতার, অ্যাথলেটিকস এবং ব্যাডমিন্টন– এই ৭টি খেলা থাকছে। এই বিষয়ে কোনো পরীক্ষা হবে না। তবে ধারাবাহিক মূল্যায়ন হবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘আনন্দময় শিক্ষাঙ্গন যেহেতু তৈরি করতে চাই সেহেতু স্টোরি টেলিং বেজড লার্নিং–লার্নিং থ্রু প্লে এগুলোর ভিত্তিতে কারিকুলামে বদল আনা দরকার। এ বিষয়ে আমরা এখন আলোচনার যায়গাটাতে আছি।’
এনসিটিবি বলছে, সেই সঙ্গে শিক্ষাকে আনন্দময় করতে লার্নিং উইথ হ্যাপিনেস নামে একটি বই যোগ হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ৬ষ্ঠ শ্রেণিতে লার্নিং উইথ হ্যাপিনেস বই সংযুক্ত হচ্ছে। এরপর ধাপে ধাপে ৯ম শ্রেণি পর্যন্ত এই বিষয়ের বই সংযুক্ত করা হবে। সেই সঙ্গে সাধারণ শিক্ষার সাথে কারিগরির সংমিশ্রনের উদ্যোগও নেয়া হচ্ছে।
শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষাক্রম অবশ্যই পরিমার্জন করতে হবে। শিক্ষকদেরও পরিমার্জিত শিক্ষাক্রমের জন্য প্রশিক্ষণ দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, কারিকুলাম বাস্তবায়নে একটু সময় নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ থেকে শুরু করে আমাদের যে অবকাঠামোগত ব্যবস্থা আছে সেটাকে কারিকুলামের সাথে মানানসই করে তারপর বাস্তবায়ন করতে হবে।’
সেই সঙ্গে নতুন শিক্ষাক্রমের কাজও শুরু করেছে সরকার। জাতীয় শিক্ষাক্রম ও সিলেবাস প্রণয়ন কমিটিও পুনর্গঠন করা হবে।

HTML tutorial

Leave a Reply