⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

হাসপাতালে খাদ্য সরবরাহের কার্যাদেশের পুনঃ দরপত্রের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

HTML tutorial

সরিষাবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সরবরাহের কার্যাদেশ বাতিল করে পুনঃ দরপত্রের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন করেছে। সোমবার (২০ এপ্রিল) হাসপাতালের সামনে এ কর্মসূচী পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম খোকন, সেলিম রেজা, শফিকুল ইসলাম, আকাশ মাহমুদ, সোহেল রানা প্রমূখ। বক্তারা বলেন, কতিপয় ব্যক্তির সহায়তায় হাসপাতালের কর্মচারী তথ্য গোপন করে মেসার্স মিশন কর্পোরেশনএর নামে অনিয়ম, স্বজনপ্রীতি ও অপকৌশলের মাধ্যমে খাদ্য সরবরাহের কার্যাদেশ হাতিয়ে নেয়।

বিষয়টি গত ১৬/০৩/২০২৬ ইং তারিখে সিভিল সার্জনএর নিকট অভিযোগ দেয়া হলেও সর্বনি¤œ দরদাতা ঠিকাদারী প্রতিষ্ঠানকে না দিয়ে অধিক দরদাতা মেসার্স মিশন কর্পোরেশনকে কার্যাদেশ প্রদান করা হয়। এর প্রতিবাদে ও পুনঃ দরপত্রের মাধ্যমে স্ব¦চ্ছ প্রক্রিয়ার হাসপাতালে খাদ্য সরবরাহের কার্যাদেশ প্রদানের দাবিতে সচেতন এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত। এ ছাড়াও কার্যাদেশ বাতিলের দাবী জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালকের নিকট বঞ্চিত ঠিকাদারী প্রতিষ্ঠান ও এলাকাবাসী অভিযোগ দাখিল করেন।

HTML tutorial

Leave a Reply