⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

আজ থেকে ৯–৪টা অফিস, ব্যাংকে লেনদেন ৩টা পর্যন্ত

HTML tutorial

জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সব অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা এবং ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত করা হয়েছে। এ বিষয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের দেওয়া প্রজ্ঞাপন অনুযায়ী, অফিস কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর আগে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব জানান, ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শনিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়, রোববার থেকে নতুন সময় কার্যকর হবে।

এদিকে, লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে দুই স্টক এক্সচেঞ্জ। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে একগুচ্ছ ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে, ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেনের সময়ও কমিয়ে আনা হয়েছে।

HTML tutorial

Leave a Reply