⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শুরু হলো হামের টিকাদান কর্মসূচি

HTML tutorial

শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। আজ রোববার সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় টিকা দেওয়া হচ্ছে। টিকা পাচ্ছে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা।

যারা হামে আক্রান্ত হয়েছে বা উপসর্গ আছে, তাদেরকে টিকার পরিবর্তে দেওয়া হচ্ছে ভিটামিন-এ। সুস্থ হলে তারাও পাবে টিকা।

দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ভাইরাসজনিত রোগ হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই ৫ মাস থেকে ২ বছর বয়সী শিশু।

শনিবার পর্যন্ত ২০ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৮ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৬২৮ জন। যাদের মধ্যে ৮২৬ জনের হাম শনাক্ত হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, টিকা নিলে ৯৭ শতাংশ ক্ষেত্রে হাম প্রতিরোধ করা সম্ভব।

HTML tutorial

Leave a Reply