⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল ও সম্পাদক হীরা নির্বাচিত

HTML tutorial

বিশেষ প্রতিনিধি :
শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এতে এডভোকেট সিরাজুল ইসলাম সভাপতি ও এডভোকেট এএইচ এম নূরে আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।

এ তথ্য নিশ্চিত করেছেন বারের প্রধান নির্বাচন কমিশনার ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান।

তিনি জানান, রবিবার মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিনে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় আর কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় বিএনপি সমর্থক সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

অন্যান্য বিজয়ীরা হলেন-সহ-সভাপতি মো. আদিলুজ্জামান আদিল ও মো. ফরহাদ আলী, সহ-সাধারণ সম্পাদক মো: আল আমীন ও মো. সাব্বির হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার হোসেন আরিফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক ফয়সাল আহমেদ নূর, অডিটর মোস্তফা আশেকুজ্জামান বুলবুল।

এ ছাড়া চারজন নির্বাহী সদস্যর মধ্যে রয়েছেন- রাকিবুল হাসান, মো. আব্দুস সবুর, এ ওয়াহিদ রাকু ও তাহমিনা আক্তার।

উল্লেখ্য নির্বাচনে তফসিল অনুযায়ী ২৯ মার্চ মনোনয়ন পত্র দাখিল ও বাছাইয়ের শেষদিনে ১৩টি পদের প্রতিটিতে একটি করে মনোনয়ন পত্র জমা পড়ে ও সবাই বাছাইয়ে বৈধ হিসেবে বিবেচিত হন। ফলে আগামী ৬ এপ্রিল নির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও কোন পদে একাধিক প্রার্থী না থাকায় বেসরকারিভাবে ওই তেরজনকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।
তিন সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পিপি এডভোকেট আব্দুল মান্নান, নির্বাচন কমিশন সদস্য জাহিদুল হক আধার ও আবু হেনা খন্দকার মমতাজুল করিম।

HTML tutorial

Leave a Reply