⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ

HTML tutorial

দেশের আকাশে আজ কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ২১ মার্চ, শনিবার। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।

এ বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, ‘দেশের আকাশে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার পালিত হবে ঈদুল ফিতর। নবী রাসুলের দেখানো পথে চাঁদ দেখে ঈদ করবে দেশের জনগন।’

ইসলামিক ফাউন্ডেশনের আজকের এই বৈঠক অংশ নেন দেশের আলেম-ওলামারা। এছাড়া প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসন থেকেও শাওয়াল মাসের চাঁদ দেখার কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

HTML tutorial

Leave a Reply