⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জ্বালানি তেলের ওপর থেকে সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

HTML tutorial

জ্বালানি তেলের ওপর থেকে সকল সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ রোববার রাজধানীতে এ কথা জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের সকল সব বিধিনিষেধ বিধিনিষেধতুলে নেওয়া হয়েছে। ঈদযাত্রা সফল করতে, কৃষি সেচ নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, কয়েকটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরআগে শনিবার দেশে জ্বালানি তেল কেনার সীমা রোববার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমায় দেশেও পেট্রল-অকটেন ও ডিজেল সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেয়। এর জেরে ৬ মার্চ থেকে জ্বালানি তেল বিক্রির জন্য সীমা বেঁধে দেয় সরকার।

গত ১০ মার্চ ‘রাইড শেয়ার’ করা মোটরসাইকেলের জন্য সীমা কিছুটা বাড়ানো হয়। শুরুতে ২ লিটারের সীমা থাকলেও বাড়িয়ে সর্বোচ্চ ৫ লিটার করা হয়। এ ছাড়া ফিলিং স্টেশনগুলোতে ৭ মার্চ থেকে চাহিদার চেয়ে ২৫ শতাংশ হারে কম সরবরাহ করা হচ্ছিল। পরে ১১ মার্চ থেকে বিভাগীয় শহরের ফিলিং স্টেশনে ১০ শতাংশ সরবরাহ বাড়ানো হয়।

HTML tutorial

Leave a Reply