⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

HTML tutorial

শ্রীবরদী প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীর কুড়িকাহনীয়া বাজারের কুটিমনি ব্রীজের নীচে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কূড়িকাহনীয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান নূন বিষয়টি নিশ্চিত করেন।

২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে কুড়িকাহনিয়া কুটেমনি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর পরিচয় জানতে প্রযুক্তির সহায়তা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারনা কেউ তাকে হত্যা করে লাশ ফেলে গেছে।

২২ অক্টোবর সকালে ড্রামটি খালের পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর দেওয়া হয় স্থানীয় গ্রাম পুলিশকে। ড্রামের ভেতরে নারীর মরদেহ দেখতে পেয়ে গ্রামপুলিশ শ্রীবরদী থানা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের উদ্যোগ নেয় পুলিশ। তবে ওই নারীর পরিচয় ও কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেছেন, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ সনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

22 October 2026

শেরপুরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

www.protidinerchithi.com