⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

কমলাপুরে মানুষের ঢল, ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাত্রা

HTML tutorial

ঈদযাত্রার চতুর্থ দিনে রেলপথে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ব্যাপক ভিড়।

বেশ হুড়োহুড়ি করে ট্রেনে উঠছেন যাত্রীরা। টিকিটের বাইরেও মানুষ উঠছে ট্রেনে, আসন নিয়ে উঠেছে অভিযোগ। সময় গড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে।

বুধবার যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া নীলফামারী অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হয়। এ ঘটনায় বেশ কয়েকটি ট্রেন , নীলসাগর এক্সপ্রেস, একটা এক্সপ্রেস শিডিউল বিপর্যয় হয়।

এতে নীলসাগর এক্সপ্রেসের তিনটি বাড়তি কোচ সরিয়ে নেওয়া হয়েছে। ফলে যাত্রীদের মাঝে দেখা দিয়েছে এক ধরনের অনিশ্চয়তা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগেই পরিবারের সদস্যদের পাঠিয়েছেন অনেকে। শেষ মুহূর্তে যাচ্ছেন কেউ কেউ। ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের ছাদে যাত্রা করছেন অনেকে।

HTML tutorial

Leave a Reply